ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ছোট পর্দায় অভিষেক নীহা চৌধুরীর: বিপরীতে তৌসিফ মাহবুব

মডেলিং ও কনটেন্ট তৈরির পর অভিনয়ে পা রাখলেন নীহা চৌধুরী। আগামী ৯ অক্টোবর মুক্তি পাবে তার প্রথম নাটক ‘ছুঁয়ে দিলাম তোমায়’ যেখানে তার সহশিল্পী তৌসিফ মাহবুব।

মডেলিং জগত থেকে ছোট পর্দায় পা রাখছেন তরুণ মুখ নীহা চৌধুরী। কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়ার পর এবার তিনি আনুষ্ঠানিকভাবে অভিনয়ে নাম লিখিয়েছেন। তার প্রথম একক নাটক ‘ছুঁয়ে দিলাম তোমায়’ আগামী ৯ অক্টোবর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতক নীহা ২০২৪ সালের শুরুতে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। গত আড়াই বছরে তিনি শতাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পাশাপাশি নিয়মিত কনটেন্ট তৈরিতে মনোযোগী ছিলেন। অভিনয়ে পুরোপুরি মনোনিবেশ করার লক্ষ্যে তিনি এরই মধ্যে প্রাচ্যনাট্যে ছয় মাসের একটি অভিনয় বিষয়ক কোর্সও সম্পন্ন করেছেন। প্রায় আড়াই বছরের পথচলায় বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত কনটেন্টও তৈরি করছেন।

প্রথম নাটকে জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে সহশিল্পী হিসেবে পেয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে নীহা জানান, শুটিংয়ের শুরুতে তিনি বেশ নার্ভাস ছিলেন। মডেলিংয়ের অভিজ্ঞতা থাকলেও একক নাটকের ক্যামেরার সামনে দাঁড়ানোটা তার কাছে ছিল একেবারেই নতুন ও অন্যরকম অনুভূতি। তবে তৌসিফের সহযোগিতা তার সেই জড়তা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। নীহা বলেন, যাদের কাজ দেখে বড় হয়েছি, তাদের একজন আমার প্রথম সহশিল্পী—এটি বাড়তি উত্তেজনার কারণ ছিল। তৌসিফ ভাই অত্যন্ত সহযোগিতামূলক আচরণ করেছেন এবং প্রতিটি সংলাপের প্রয়োগ ও অভিনয়ের খুঁটিনাটি বুঝিয়ে দিয়েছেন, যা কাজটিকে সহজ করেছে। অভিনয়ে নিজের প্রথম অভিজ্ঞতা প্রসঙ্গে নীহা বলেন, “মডেলিংয়ের সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত থাকলেও অভিনয়ের শুরু বলতে পারেন। একক নাটকে এবারই প্রথমবারের মতো অভিনয় করেছি। প্রথম নাটকেই তৌসিফ মাহবুবের মতো জনপ্রিয় অভিনেতাকে সহশিল্পী হিসেবে পেয়ে স্বাভাবিকভাবেই বাড়তি উত্তেজনা কাজ করেছে নীহার মধ্যে। তবে শুটিংয়ে তৌসিফের সহযোগিতাই তার সেই ভয় অনেকটা কাটিয়ে দিয়েছে। তৌসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে নীহা বলেন, “কাজটি নিয়ে আমি খুবই এক্সাইটেড।

যদিও অভিনয়ে এটি নীহার প্রথম একক কাজ, তবে এর আগে তিনি বিটিভির একটি ধারাবাহিকে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। এখন তিনি অভিনয়ে নিয়মিত হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন।

নতুনদের সুযোগ দেওয়ার বিষয়ে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, এক সময় তিনিও নতুন ছিলেন এবং সুযোগ পেয়েই আজকের অবস্থানে আসতে পেরেছেন। নীহার প্রশংসা করে তিনি যোগ করেন, নীহা মডেলিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকায় ক্যামেরার সঙ্গে তার সখ্যতা আগে থেকেই ছিল। কোনো কিছু বুঝিয়ে দিলে সে তা দ্রুত রপ্ত করতে পারে। মনোযোগ ধরে রাখতে পারলে নীহার ভালো করার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এই অভিনেতা। কিন্তু তৌসিফ মাহবুব ভাইয়া এবং পুরো টিমের সহযোগিতায় খুব সুন্দরভাবেই কাজটি শেষ করতে পেরেছি। ”।

বর্তমানে ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকটির শুটিং শেষ হয়েছে। আগামী ৯ অক্টোবর দর্শকের জন্য এটি উন্মুক্ত করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় ২২ দিনের ইলিশ শিকার নিষেধাজ্ঞা

ছোট পর্দায় অভিষেক নীহা চৌধুরীর: বিপরীতে তৌসিফ মাহবুব

আপডেট সময় ০৮:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬