ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ঈশ্বরদীতে অকাল বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

পাবনার ঈশ্বরদীর মাঠে মাঠে কৃষকের সোনালী স্বপ্ন এখন পানির নিচে। ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষক, কিন্তু ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে তিন দিনের টানা ঝড়-বৃষ্টি এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে সৃষ্ট বৃষ্টিপাত ফসলের ব্যাপক ক্ষতি করেছে। কোথাও ধানগাছ মাটিতে লুটিয়ে পড়েছে, কোথাও শীষসহ ধান পানিতে ভাসছে। এমন পরিস্থিতিতে ফলন বিপর্যয় ও লোকসানের শঙ্কায় চরম দিশেহারা হয়ে পড়েছেন এলাকার প্রান্তিক চাষিরা। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ঈশ্বরদীতে ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশ মেঘলা থাকায় এবং ভ্যাপসা গরম অনুভূত হওয়ায় ফের বৃষ্টির আশঙ্কায় কাটছে কৃষকদের দিন। সেই স্বপ্ন চুরমার হয়ে গেলে তা কাটিয়ে ওঠা খুবই কষ্টসাধ্য।

রবিবার উপজেলার মুলাডুলি, দাশুড়িয়া ও সাঁড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ফসলের এই করুণ চিত্র দেখা যায়। সাঁড়া ইউনিয়নের মাজদিয়া মাদ্রাসা এলাকার কৃষক আবুল কালাম আজাদ লাল জানিয়েছেন, শনিবারের বৃষ্টিতে তার ৫০ শতক জমির ধান পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। একই এলাকার আরেক কৃষক আবু মোল্লা ও তাহের মোল্লা তাদের তিন বিঘা জমির ধান মাটিতে পড়ে নষ্ট হওয়ার কথা তুলে ধরে বলেন, পরিবারের অন্ন সংস্থান নিয়ে এখন তারা বড় ধরনের সংকটে পড়েছেন।

মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের কৃষক মুরাদ আলী মালিথা জানান, তিনি এবার প্রায় ২০ বিঘা জমিতে ব্রি-৭৫ ও ধানী গোল্ড জাতের উচ্চ ফলনশীল আমন ধানের আবাদ করেছিলেন। ঝড়-বৃষ্টির আগে বিঘাপ্রতি ২০ থেকে ২৫ মণ ধান পাওয়ার আশা ছিল তার। কিন্তু টানা তিন দিনের বৃষ্টিতে ১৫ বিঘা জমির ধান মাটিতে শুয়ে পড়েছে। তিনি আরও জানান, কিছু জমির ধান আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই কাটার উপযোগী হতো। এখন শীষসহ গাছ পানিতে থাকায় পানি শুকানোর পর ধান কাটতে দেরি হলে বিঘাপ্রতি মাত্র চার-পাঁচ মণ ধান পাওয়ার আশঙ্কা রয়েছে। আধাপাকা ধানের ফলনও ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে জানান তিনি। অনেকের আশঙ্কা, ধান কাটার সময় যত ঘনিয়ে আসবে, ক্ষতির পরিমাণও বাড়বে।

কৃষকদের ভাষ্যমতে, ধান মাটিতে পড়ে যাওয়ায় কাটার শ্রমিকের খরচ বহুগুণ বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে ধান ঘরে তোলার পর বিক্রির টাকা দিয়ে শ্রমিকের মজুরিও উঠবে না। প্রাতিষ্ঠানিক ঋণ না থাকায় স্থানীয় দোকান থেকে সার, বীজ ও কীটনাশক বাকিতে কিনে চাষ করেছিলেন তারা। এখন ধান নষ্ট হওয়ায় সেই বকেয়া পাওনা শোধ করা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা। দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এসব উপকরণ বাকিতে নেওয়ায় দামও তুলনামূলক বেশি দিতে হয়।

ঈশ্বরদীর সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী এলাকা মুলাডুলি ও দাশুড়িয়ায় শত শত বিঘা জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিক অবস্থায় বিঘাপ্রতি ১৫ থেকে ২০ মণ ফলনের আশা থাকলেও এখন তা পাঁচ-সাত মণে নেমে আসতে পারে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে যেসব ধান সবেমাত্র শীষ বের হয়েছে, সেগুলোর ক্ষয়ক্ষতির হার সবচেয়ে বেশি। এ অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঈশ্বরদীতে ৩ হাজার ৬৬০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছিল। এর বিপরীতে ১৩ হাজার ৬৬১ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ এখনো সুনির্দিষ্টভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন জানান, এবার আমনের ফলন বেশ ভালো হওয়ার সম্ভাবনা ছিল। বিশেষ করে ব্রি-১০৩ জাতের ধান বিঘাপ্রতি ২০ থেকে ২২ মণ পাওয়ার আশা করা হয়েছিল। অগ্রহায়ণের শুরুতে কার্তিক মাসের শেষদিকে এই অসময়ের বৃষ্টির কারণে ধান বিনষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলমান রয়েছে এবং খুব দ্রুত বিস্তারিত তথ্য জানা যাবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরদীতে অকাল বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

ঈশ্বরদীতে অকাল বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

আপডেট সময় ০২:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬