ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল আংশিক উদ্বোধন: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য স্পষ্ট করেন। তিনি জানান, চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যেই এই টার্মিনালের আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করা হবে।

উদ্বোধনের প্রাথমিক পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বর প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পাবে। তবে পুরো টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে। প্রথমে চারটি ফ্লাইট দিয়ে শুরু হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে।

একই সাথে নতুন বিমানবন্দর নির্মাণের বিষয়ে সরকারের অবস্থান জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডিতে দেখা গেছে ১০০ কিলোমিটারের মধ্যে নতুন বিমানবন্দর গড়ার প্রয়োজন নেই। আগামী ১৫ বছরের মধ্যে এমন প্রকল্প বাস্তবায়ন করাও কঠিন, যা বিবেচনায় নিয়ে সরকার প্রাসঙ্গিক শর্তসমূহ মেনে নিয়েছে। এছাড়া ১ ডিসেম্বর কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন হচ্ছে না উল্লেখ করে তিনি জানান, সেখানে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নির্ধারণ করে এটি উদ্বোধন করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল আংশিক উদ্বোধন: বিমানমন্ত্রী

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল আংশিক উদ্বোধন: বিমানমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬