ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

এইচএসসি ও সমমানের খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বিকাল ৩টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট ও কেন্দ্রীয় ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারছেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার্থীরা কেন্দ্রীয় ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd/) থেকে ফল সংগ্রহ করতে পারছেন। এর পাশাপাশি আবেদনের সময় পরীক্ষার্থীদের দেওয়া নিজস্ব মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফলাফল পৌঁছে দেওয়া হচ্ছে।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন বিষয়ে তারা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জমা দেন। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে আবেদনের সংখ্যা ছিল সবচেয়ে বেশি, যেখানে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য জমা পড়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি ও সমমানের খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

আপডেট সময় ০৪:০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬