ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

নির্মাতার শুটিং শিডিউল ফাঁসানোয় পাভেলের বাসার সামনে বিক্ষোভ

শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর পল্লবীতে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বাসার সামনে একদল নাট্যকর্মী ও নির্মাতার অবস্থানের ঘটনা ঘটেছে। ‘মীরাক্কেল’খ্যাত এই অভিনেতার বিরুদ্ধে একটি টিভি সিরিয়ালের শুটিং শিডিউল ফাঁসানোর অভিযোগ তুলেছেন নির্মাতা মনসুর আলম নির্ঝর। রাতে ওই এলাকায় চেয়ার পেতে ও রাস্তায় দাঁড়িয়ে নির্মাতা এবং শুটিং সংশ্লিষ্টদের অপেক্ষা করতে দেখা যায়। ঘটনার বিস্তারিত তুলে ধরতে রাতেই সেখানে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। রাতের খাবারও তারা রাস্তায় দাঁড়িয়েই খাচ্ছেন। এই নাট্যনির্মাতা বলেন, “এত রাতে আপনাদের এখানে ডাকার জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি।

নির্মাতা মনসুর আলম নির্ঝর জানান, গত ১২ নভেম্বর তিনি নতুন একটি সিরিয়ালের শুটিং শুরু করেন, যেখানে পাভেল অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন। ১৫ নভেম্বর প্রথমবার পাভেলের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। সিনিয়র শিল্পীসহ পুরো টিম অপেক্ষায় থাকলেও সেদিন পাভেল সেটে আসেননি। পরে পারিবারিক সমস্যার দোহাই দিয়ে ক্ষমা চাইলে নির্মাতারা তাকে ক্ষমা করে দেন এবং কোনো আর্থিক ক্ষতিপূরণও দাবি করেননি। তবে এই অনিয়মের কারণে তখন থেকেই টিমের বড় ধরনের অসুবিধা শুরু হয়। সেদিন সিনিয়র কাস্টিং থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন।

নির্ঝরের অভিযোগ, গত ২১ নভেম্বর আবার শুটিংয়ের সব আয়োজন করা হয়। কিন্তু পূর্বের ন্যায় পাভেল পুনরায় সেটে হাজির হননি। এতে সিরিয়ালটির গল্পের অন্তত ১৩ পর্বের শুটিং পরিকল্পনা ব্যাহত হয়েছে। নির্মাতার দাবি, দুই দফা শুটিং ক্যানসেল হওয়ার কারণে তাদের ৮ থেকে ৯ লাখ টাকা লোকসান হয়েছে। তিনি বলেন, “আমি ফিল্ম অ্যান্ড মিডিয়ায় পড়াশোনা করেছি এবং ১৭ বছর ধরে কাজ করছি। কখনো এমন পরিস্থিতি হয়নি যে শুটিং বাতিল করতে হয়েছে। অথচ এই প্রজেক্টে আমাদের দুইবার শুটিং ক্যানসেল করতে হলো, যা অত্যন্ত লজ্জাজনক।” যেহেতু এটি সিরিয়াল, গল্পের ১৩ পর্ব শুট করার পরিকল্পনা করেছি। এটি যদি সিঙ্গেল নাটক হতো, তবে আমরা ম্যানেজ করতে পারতাম। আমরা ৬ দিন শুট করেছি। নির্ঝরের ভাষায়—“নাটকের পুরো শুট করতে হয়তো আবার ১৮-২০ লাখ টাকা লাগবে।

দীর্ঘ সময় পাভেলের অপেক্ষায় থাকার বিষয়ে নির্মাতা বলেন, “শনিবার সকাল ১১টা থেকে রাত ১টা পর্যন্ত আমার সহকারী ও গাড়ি তার বাসার সামনে ছিল। কিন্তু পাভেলের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এমনকি তার মায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও ইতিবাচক কোনো রেসপন্স পাওয়া যায়নি। ৬০ জন মানুষ আজ কাজ নিয়ে বসে আছে, এটি একজন শিল্পীর কাছ থেকে কাম্য নয়।” নির্মাতার ভাষ্যমতে, সিরিয়ালটির গল্পের প্রয়োজনে অনেক বড় তারকা শিল্পী রয়েছেন, যাদের পুনরায় শিডিউল অনুযায়ী একত্রিত করা অত্যন্ত কঠিন ও ব্যয়সাপেক্ষ কাজ। রাতেরবেলায় একজন শিল্পীর বাসার সামনে বসতে হবে, ১৭ বছরের ক্যারিয়ারে এমনটা আশা করিনি। গল্পের ক্ষেত্রে কোনো ছাড় দিতে চাননি পরিচালক। বর্তমান যে শিডিউল আছে, এটা ম্যানেজ করতে ২ মাস সময় লেগেছে। একজন আর্টিস্টের জন্য এমনটা হতে পারে না।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নির্মাতা তার মূল দাবি তুলে ধরে বলেন, “আমরা পাভেলের কাছে এর জবাব চাই। আমাদের অনেক বড় আর্থিক ক্ষতি হয়েছে, যার দায় তাকে নিতে হবে। আমাদের দাবি হলো, তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।” শুটিং সেটে অনুপস্থিত থাকার বিষয়টি ইতিমধ্যে ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকেও লিখিতভাবে জানিয়েছেন নির্মাতা। একইসঙ্গে মধ্যরাতে বাসার সামনে আসার আগে স্থানীয় থানাতেও বিষয়টি অবহিত করা হয়েছিল বলে জানান নির্ঝর। এদিকে, অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি হয়েছে নির্মাতাদের। এখানে পাভেলকে কোনোরকম দায়-দায়িত্ব নিতে দেখিনি। ”।

অভিযোগের বিষয়ে জানতে অভিনেতা সাইদুর রহমান পাভেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই শিল্পী কেন শুটিংয়ে অনুপস্থিত থাকলেন বা নির্মাতার অভিযোগের বিষয়ে তার অবস্থান কী, তা এখনো অস্পষ্ট। ঘটনাটি বর্তমানে বিনোদন অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্মাতার শুটিং শিডিউল ফাঁসানোয় পাভেলের বাসার সামনে বিক্ষোভ

নির্মাতার শুটিং শিডিউল ফাঁসানোয় পাভেলের বাসার সামনে বিক্ষোভ

আপডেট সময় ০১:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬