ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব

ব্যবসায়ীকে আটকে বিবস্ত্র করে ভিডিও ধারণ-চাঁদা দাবি

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোরের বড়াইগ্রামে মো. হাসান আলী (২৮) নামে এক টাইলস ব্যবসায়ীকে পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ধারণ ও মারপিট করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়াসহ চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পুলিশ মিনারুল ইসলাম জনি (৩৭) নামে একজনকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

জনি বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। ভুক্তভোগী ব্যবসায়ী হাসান আলী উপজেলার হারোয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, হাসান বনপাড়া বাজারে টাইলস ও সেনেটারি সামগ্রীর ব্যবসা করেন। প্রায় চার মাস পূর্বে মাঝগ্রাম বউবাজার এলাকার শুকুর আলীর মেয়ে দোলনা খাতুন (৪০) তার দোকান থেকে ১৯ হাজার টাকা টাইলস বাকিতে নেন। এর মধ্যে একাধিকবার চাইলেও তিনি নানা অজুহাতে টাকা পরিশোধ করেননি। পরে গত ১৯ জুলাই পুনরায় টাকার জন্য চাপ দিলে দোলনা তাকে বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসতে বলেন।

সে অনুযায়ী সকাল ১০টায় দোলনার বাড়িতে টাকা আনতে যান হাসান। এ সময় তাকে ঘরে বসতে দিয়ে দোলনা পূর্বে থেকে বাড়ির অন্য ঘরে থাকা মিনারুল ইসলাম জনিসহ আরও ৪-৫ জন যুবককে নিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করেন। একপর্যায়ে তাকে নগ্ন করে দোলনার সঙ্গে অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে এ ভিডিও আত্মীয়-স্বজনসহ ফেসবুকে ছড়িয়ে দেওয়া হুমকি দিয়ে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

একপর্যায়ে তারা হাসানের মানিব্যাগ ও মোবাইল কেড়ে নিয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৬ হাজার ৯৯০ টাকা এবং ডাচ-বাংলা ব্যাংকের এটিএম কার্ড দিয়ে বনপাড়া বাজারের বুথ থেকে আরও ২৭ হাজার টাকা তুলে নেয়। পরে তারা দোকানে গিয়ে কর্মচারীর সঙ্গে হাসানকে মোবাইলে কথা বলিয়ে দিয়ে আরও ৬০ হাজার টাকার টাইলস নিয়ে যায়। এরপর অভিযুক্তরা একটি ফাঁকা স্ট্যাম্প  হাসানের সই নিয়ে তার মোটরসাইকেলটি রেখে দিয়ে প্রায় ১১ ঘণ্টা পরে রাত ৯টার দিকে তাকে ছেড়ে দেয়।

পরের দিন অবশিষ্ট টাকার না দিলে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে হাসান দোলনার বাড়িতে গিয়ে আরও ৯০ হাজার টাকা দিয়ে আসেন। কিন্তু এরপরেও তার মোটরসাইকেলের ফেরত না দেওয়ায় গত ২৯ জুলাই তিনি সেটি ফেরত চান। তখন মোটরসাইকেলের জন্য আরও টাকা দাবি করলে তিনি সেদিনই ৪০ হাজার টাকা দিয়ে আসেন; কিন্তু তারা মোটরসাইকেল না দিয়ে রোববার রাতে দাবিকৃত টাকার অবশিষ্ট অংশ নিতে মিনারুল ইসলাম জনি দোকানে এলে হাসান কৌশলে পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেন।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

ব্যবসায়ীকে আটকে বিবস্ত্র করে ভিডিও ধারণ-চাঁদা দাবি

আপডেট সময় ০৮:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬