ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার কৌশল নিয়ে দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে পূর্ণ ঐক্য রয়েছে। পাশাপাশি আলোচনায় ব্যবহৃত প্রস্তাব বা খসড়া নিয়ে কোনো মতভেদ নেই বলেও তিনি জোর দিয়ে জানান।

ইরানের কাস্টমস প্রশাসন পরিদর্শনের সময় আরেফ বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় একটি সুস্পষ্ট ও সমন্বিত কৌশল অনুসরণ করছে।

তিনি বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরান আলোচনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করেছে এবং সব কর্মকর্তা সম্পূর্ণ সমন্বয়ের সঙ্গে তা বাস্তবায়ন করেছেন।’

তিনি আরও বলেন, ‘আলোচনার খসড়া ও প্রস্তাব নিয়ে কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের মতপার্থক্য নেই।’

আরেফ আরও উল্লেখ করেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাত থেকে ইরান সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে পরে এর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ এবং আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের কারণে আলোচনা আবারও স্থবির হয়ে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট

আপডেট সময় ০২:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬