ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ, শেষ হলো একটি পরিবার

আকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের মিঠামইনে অলওয়েদার সড়কে চালবোঝাই একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের ছেলে মুহাম্মদ আয়ান (১০)। নিহত মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে অষ্টগ্রামের দিক থেকে মিঠামইনের দিকে যাচ্ছিলেন মনির হোসেন, তার স্ত্রী ও সন্তান। পথে ভাতশালা সেতুর পাশে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা রোকন উদ্দিন জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিকআপচালককে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে এবং চালককে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পিকআপচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ, শেষ হলো একটি পরিবার

আপডেট সময় ০৯:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬