ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে দাদির সঙ্গে ঘুরতে গিয়ে শিশু নিখোঁজ

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গী স্টেশনরোড এলাকায় দাদির সঙ্গে ঘুরতে গিয়ে সানজিদা নামে তিন বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে।

এঘটনায় পরিবারের সদস্যরা টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সানজিদার বাবা-মা আরিচপুর গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকেন। বাবা-মার সঙ্গেই থাকতো কন্যাশিশুটি। নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, ঘটনার দিন রাতে দাদির সঙ্গে বাসা থেকে বের হয় সানজিদা। পরে টঙ্গী স্টেশনরোড চম্পাকলি সিনেমা হলের পাশে একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। এসময় সানজিদা দাদির হাত থেকে ছুটে একটু দূরে গিয়ে খেলা করছিলো।

হঠাৎ সানজিদাকে না দেখে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে না পেয়ে ঘটনাস্থলের পাশে আল-আমিন বেকারির সিসি ফুটেজ চেক করলে সানজিদাকে অজ্ঞাতপরিচয় এক যুবক কাঁধে তুলে নিয়ে যাচ্ছে এমন চিত্র ধরা পড়ে। এঘটনায় পর পরিবারের লোকজন থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন।

পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে দাদির সঙ্গে ঘুরতে গিয়ে শিশু নিখোঁজ

আপডেট সময় ১২:১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬