ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে ১৬ আসনের ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে চারটি আসনে জয় পেয়ে পিছিয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাট জয় পেয়েছে ১২টি আসনে। প্রতিনিধি পরিষদে মোট আসন রয়েছে ৪৩৫টি এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য অন্তত ২১৮টি আসনে জয়লাভ করতে হয়। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকানরা সামান্য পাঁচ আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।

দেশটিতে মঙ্গলবার ৫০টি অঙ্গরাজ্যে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং এর মধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফলাফল আসা শুরু হয়েছে। সংবাদমাধ্যম সিএনএনের সর্বশেষ আপডেট অনুযায়ী, কিছু এলাকায় ভোটগ্রহণ চলমান থাকায় চূড়ান্ত ফল পেতে আরও কয়েক ঘণ্টা প্রয়োজন। আলজাজিরার তথ্য অনুসারে, রিপাবলিকান পার্টি আরও ৪০টি আসনে এবং ডেমোক্র্যাটরা ৩৫টি আসনে এগিয়ে রয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ব্যবধানে পরিবর্তন আসতে পারে।

এদিকে কংগ্রেসের উচ্চসভা সিনেটের ৩৫টি আসনের জন্য অনুষ্ঠিত ভোটে ডেমোক্র্যাটিক পার্টি পাঁচটি এবং রিপাবলিকানরা দুটি আসনে এগিয়ে রয়েছে। তবে এখন পর্যন্ত সিনেটে কোনো পক্ষকেই চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসকের ৫ হাজার টাকা জরিমানা

যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে ১৬ আসনের ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প

আপডেট সময় ০৮:০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬