ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

সিডনিতে নিহতদের স্মরণে বাংলাদেশি কমিউনিটির মোমবাতি প্রজ্বলন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্বেলটাউনে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউনের ইঙ্গেলবার্ন লাইব্রেরি সংলগ্ন হ্যালিনন পার্কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিকেল ৫টা ৩০ মিনিটে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেল এমপি ডেভিড মনক্রিফ, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর এলিজা আজাদ রহমান এবং কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ। এছাড়া লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সাম্প্রতিক এই নৃশংস ঘটনা পুরো বাংলাদেশি কমিউনিটিকে গভীরভাবে নাড়া দিয়েছে। তারা মানবতা, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, এই কঠিন সময়ে আমরা সবাই একতাবদ্ধ আছি। নীরব প্রার্থনা, সহমর্মিতা ও মানবতার বন্ধনে সবাই শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে চাই।

উল্লেখ্য, সম্প্রতি ৪৭ বছর বয়সি এক ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তানকে ছুরিকাঘাতে হত্যা করার পর নিজেই পুলিশকে খবর দিয়েছেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

সিডনিতে নিহতদের স্মরণে বাংলাদেশি কমিউনিটির মোমবাতি প্রজ্বলন

আপডেট সময় ১১:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬