ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের

আগামীর শিক্ষা ব্যবস্থা হবে জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে: মাহদী আমিন

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, আমাদের এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে জ্ঞান ও দক্ষতার সমন্বয় থাকবে এবং শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রস্তুত হবে। শুধু বইয়ের পড়াশোনা নয়, ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ, এক্সট্রা কারিকুলার কার্যক্রম ও বাস্তব অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, একই সঙ্গে শৃঙ্খলা, নৈতিকতা ও সততার চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য এমন শিক্ষা নিশ্চিত করা যা শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করবে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকালে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গ্রীষ্মকালীন সেমিস্টার ২০২৬ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এসব কথা বলেন। অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১৮ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৯৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. এ. কাশেম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহানা রহমান এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইয়াছমিন কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটির উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন এনএসইউ রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন।

অনুষ্ঠানে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম।

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের যত্ন, শৃঙ্খলা ও সততার সঙ্গে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের শুধু পড়াশোনার জন্য তৈরি করা হয় না; বরং তাদের এমন ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়, যারা দায়িত্বশীল, নৈতিক, সহানুভূতিশীল এবং সমাজে শ্রদ্ধাশীল হয়ে ওঠে।

এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি শুধু সার্টিফিকেট বা ডিগ্রি নয়; এটি শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জন এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য সহায়ক একটি প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, সৃজনশীল হতে এবং উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত করা হয়, যা শিক্ষার্থীদের জীবনে সফল হতে এবং সমাজে অবদান রাখতে সাহায্য করে।

এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের(এনএসইউএসএস) মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আগামীর শিক্ষা ব্যবস্থা হবে জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে: মাহদী আমিন

আপডেট সময় ০৯:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬