ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তদবিরেও ছাড় মিলবে না চাঁদাবাজদের, কঠোর অবস্থানে ডিএমপি শাপলা চত্বর গণহত্যার তথ্য লুকানোর অভিযোগে দীপু মনিসহ অন্যদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত:চিফ প্রসিকিউটর পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে দেশে ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে: দেবপ্রিয় ভট্টাচার্য জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা : অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন ফুটবল বিশ্বকাপের আয়োজক ফিফা, ট্রাম্প বা আমেরিকা নয়: ইরান পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা : ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর

‘সময় হলেই জানতে পারবেন’, ইরানকে হুঁশিয়ারি দিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি ঠিক কোন ধরনের পদক্ষেপের কারণে লঙ্ঘিত হতে পারে, তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না দিয়ে রহস্য জিইয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে কেবল বলেন, আপনারা সময় হলেই তা জানতে পারবেন। ইরানের প্রতি প্রচ্ছন্ন হুমকি দিয়ে ট্রাম্প আরও বলেন, ইরান ভালো করেই জানে তাদের কী করা উচিত, আর কী করা থেকে বিরত থাকা উচিত।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার ঘোষণার পর থেকে ওই অঞ্চলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বিদ্রূপের সুরে বলেন, ইরান এখন আমাদের শক্তিশালী নৌবাহিনীর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য ছোট ছোট নৌকার খোঁজ করছে।

তবে উত্তেজনার পারদ চড়লেও আজ সকালেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন যে, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি।

ট্রাম্পও আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়ে জানান, ইরান আসলে একটি চুক্তিতে আসতে চাইছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের সীমা কতটুকু, তা নিয়ে প্রেসিডেন্টের এমন ‘রহস্যময়’ অবস্থান ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ককে আরও জটিল করে তুলল বলে মনে করছেন বিশ্লেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘরের মাঠে বদলে যেতে চায় বাংলাদেশ

‘সময় হলেই জানতে পারবেন’, ইরানকে হুঁশিয়ারি দিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন ট্রাম্প

আপডেট সময় ১০:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬