ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে কাজ করতে চাই: মাহদী আমিন

আকাশ জাতীয় ডেস্ক: 

ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, কোনো সরকারের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। গত ২ মাসে সরকারের ঘোষিত ম্যানিফেস্টো প্রতিটি সেক্টরে কার্যকর করা শুরু হয়েছে।

তিনি বলেন, দেশের জনসংখ্যার একটি বিশাল অংশ তরুণ। তাদের প্রাধান্য দিয়ে দেশে এবং দেশের বাইরে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, এ বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা লার্নিং উইথ হ্যাপিনেসের মাধ্যমে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুনাগরিকের গুণাবলি অর্জন করে।

তিনি আরও বলেন, বন্ধ কারখানা খোলা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, অদক্ষ শ্রমিককে দক্ষ করে তোলাসহ ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে কাজ করতে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

যান্ত্রিক ত্রুটি সারিয়ে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে কাজ করতে চাই: মাহদী আমিন

আপডেট সময় ০৮:১০:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬