ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করতে পারবে না’

আকাশ জাতীয় ডেস্ক: 

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, জনগণের স্বার্থ রক্ষা করা আমার পবিত্র দায়িত্ব। রাজনীতি মানুষের কল্যাণের জন্য এবং সব ধর্মের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

সোমবার (৪ মে) দুপুরে হোটেল হাইওয়ে ইনে আয়োজিত উপজেলা বিএনপির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তারেক রহমান কর্তৃক গৃহীত কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের করণীয় শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মামলা বাণিজ্য যাতে না হয়, সেই বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে, সেই বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, সায়হামের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান ও প্রফেসর মঈন উদ্দিন, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চৌধুরী ফজলে ইমাম সুনানসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

যান্ত্রিক ত্রুটি সারিয়ে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করতে পারবে না’

আপডেট সময় ০৭:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬