ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ইরান যুদ্ধের কোনো ‘এক্সিট প্ল্যান’ নেই যুক্তরাষ্ট্রের: ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সেথ মল্টন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরাক যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন মার্কিন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য সেথ মল্টন মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সামনে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা ‘এক্সিট প্ল্যান’ নেই।

বর্তমান প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে যুদ্ধের যে সমর্থন দিচ্ছেন, তার সমালোচনা করে মল্টন একে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য আরেকটি ভুল সিদ্ধান্তের পুনরাবৃত্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ইরাক যুদ্ধের মতোই এই যুদ্ধটি একটি ‘স্বেচ্ছায় বেছে নেওয়া যুদ্ধ’ হতে যাচ্ছে, যা দেশটিকে আরও বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছে।

এর আগে, বুধবার এক সংসদীয় শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা করেন। তিনি প্রশাসনের নীতি নিয়ে প্রশ্ন তোলা আইনপ্রণেতাদেরই ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে বর্ণনা করেন। হেগসেথের এমন মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। মল্টন মনে করেন, যুদ্ধের লক্ষ্য এবং সমাপ্তি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকাটাই এখন সবচেয়ে বড় সংকট।

সাক্ষাৎকারে মল্টন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার সাম্প্রতিক টেলিফোন আলাপ নিয়েও কথা বলেন। ট্রাম্প প্রশাসন ওই কলের কোনো আনুষ্ঠানিক বিবরণ বা ‘রিডআউট’ প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মল্টন ব্যঙ্গাত্মক সুরে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পুতিন ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। সে কারণেই হয়তো ট্রাম্প প্রশাসন এই আলোচনার তথ্য গোপন রাখছে, কারণ তা প্রকাশ পেলে যুক্তরাষ্ট্র, তার মিত্র দেশ এবং মার্কিন সেনাদের জন্য তা অত্যন্ত বিব্রতকর হতে পারে।

মূলত ইরান পরিস্থিতি এবং রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক—উভয় ইস্যুতেই বর্তমান প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেন এই সাবেক সেনাসদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

ইরান যুদ্ধের কোনো ‘এক্সিট প্ল্যান’ নেই যুক্তরাষ্ট্রের: ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সেথ মল্টন

আপডেট সময় ১১:১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬