ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

‘টক শো’ অনেক করেছি, এখন ‘ওয়ার্ক শো’ দরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

রাষ্ট্রের দায়িত্ব পালনে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের চেয়ে জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেছেন, এই মহান সংসদে দাঁড়িয়ে আমরা যে শপথ নিয়েছি, তা পূরণ করাই আমাদের প্রধান লক্ষ্য। জনপ্রতিনিধিদের মূল দায়বদ্ধতা জনগণের কাছেই, তাই কাজের মাধ্যমেই তাদের কাছে মাথা উঁচু করে ফিরে যেতে চাই।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, এক সময় দেশে মতপ্রকাশের স্বাধীনতা বলতে কিছু ছিল না, সত্য কথা বলার জন্য অনেককে জীবন পর্যন্ত দিতে হয়েছে।

তৎকালীন ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে তিনি বলেন, দুঃসময়েও ভয় পাাইনি; এমনকি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ‘সো-কলড প্রাইম মিনিস্টার’ হিসেবে অভিহিত করেছিলাম। ‘টক শো’টা করেছি অনেক, এখন ‘ওয়ার্ক শো’ করা দরকার। জনগণের কাছে কাজের জবাবদিহি নিশ্চিত করাই বর্তমান অগ্রাধিকার।’

Tag :
আপলোডকারীর তথ্য

‘টক শো’ অনেক করেছি, এখন ‘ওয়ার্ক শো’ দরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬