ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার

আকাশ জাতীয় ডেস্ক:  

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন রেখে বলেছেন, শিবির কি রগকাটা? শিবির কি গুপ্ত? রগ কারা কাটে? একটা প্রমাণ নাই যে, শিবির কোনো রগকাটা রাজনীতি করেছে। এগুলো সব অপপ্রচার, গুজব।

শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, মিথ্যা ফটোকার্ড দিয়ে, মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। জনগণ যদি বলে যে, ১৭ বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল? জনগণ যদি বলে সরকারের মধ্যে উপদেষ্টায় লুকিয়ে থেকে তারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আপনি গুপ্ত? বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের নেতারাই তো বলছে- যে আমরা ১৭ বছর বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি করতে পারি নাই। এখন কোথা থেকে উঠলেন? তো আপনারাও গুপ্ত! তো যত দোষ নন্দ ঘোষ! এজন্য আমরা প্রমাণ করেছি আমাদের তরুণ কাফেলা ইসলামী ছাত্রশিবির।

ছাত্রসংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী, গুপ্ত, রাজাকার, রগকাটা, সাম্প্রদায়িক, মৌলবাদী যত গালি দিয়েছেন সব মিথ্যা প্রমাণিত হয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, দেশের পাঁচটি ইউনিভার্সিটির ছেলেরা আপনাদের এই মিথ্যা কথাকে ক্যানসেল করে দিয়ে শিবিরকে বিশ্ববিদ্যালয়ে বিজয়ী করেছে।

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল জেলা নায়েবে আমির আব্দুল আলীম, বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইনসহ অনেকে। জেলার ৬ উপজেলা ও পৌরসভার ওয়ার্ড কমিটির সভাপতিরা দিনব্যাপী এ সম্মেলনে যোগ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার

আপডেট সময় ০৬:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬