ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হরমুজ প্রণালিতে তিন জাহাজে ইরানের হামলা, জব্দ ২

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ হওয়ার কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে হামলা এবং দুটি জাহাজ জব্দ করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, তারা ‘এমএসসি ফ্রানচেসকা’ এবং ‘এপামিনোন্দাস’ নামের দুটি জাহাজ জব্দ করেছে। তাদের অভিযোগ, জাহাজ দুটি অনুমতি ছাড়াই চলাচল করছিল, একাধিকবার নিয়ম ভঙ্গ করেছে এবং গোপনে প্রণালি ছাড়ার চেষ্টা করেছে। এছাড়া, নেভিগেশন সিস্টেমে কারচুপির অভিযোগও আনা হয়েছে।

বুধবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তারা প্রণালি দিয়ে চলাচলরত জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং “নিয়ম ভঙ্গকারীদের” বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই জলপথে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ‘তুসকা’ নামের জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করায় মার্কিন নৌবাহিনী সেটি জব্দ করে। যুক্তরাষ্ট্রের দাবি, এটি তাদের নৌ অবরোধ কার্যক্রমের অংশ ছিল। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইরান জানায়, এটি যুদ্ধবিরতির লঙ্ঘন এবং সশস্ত্র জলদস্যুতা। তারা দ্রুত পাল্টা জবাব দেওয়ার হুমকি দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হরমুজ প্রণালিতে তিন জাহাজে ইরানের হামলা, জব্দ ২

আপডেট সময় ১০:৫০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬