ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি হরমুজ ‘অবরুদ্ধ’ রেখেছে যুক্তরাষ্ট্র, খুলতে চাইছে ইরান: ট্রাম্প আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন

ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ইসরায়েলের সাথে তাদের অংশীদারিত্ব চুক্তি স্থগিত করার বিষয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছে, স্পেন, স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ড। তাদের মতে, গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং লেবাননে পরিস্থিতির অবনতির কারণে এই জোট আর ‘নিষ্ক্রিয়’ থাকতে পারে না।

মঙ্গলবার লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ জানান, তিনটি দেশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি আলোচ্যসূচিতে রাখার জন্য অনুরোধ করেছে।

আলবারেজ বলেন, “স্পেন, স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ডের সাথে মিলে ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্থগিত করার বিষয়টি নিয়ে আজ আলোচনা ও বিতর্কের জন্য অনুরোধ করেছে।”

তিনি আরও বলেন, “আমি আশা করি প্রতিটি ইউরোপীয় দেশ মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন রক্ষার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত ও জাতিসংঘের বক্তব্যকে সমুন্নত রাখবে। এর থেকে ভিন্ন কিছু হলে তা ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি পরাজয় হবে।”

গত সপ্তাহে ইইউ-এর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাসকে পাঠানো এক যৌথ চিঠিতে তিনটি সরকার বলেছে, ইসরায়েল এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা ‘মানবাধিকারের পরিপন্থী এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে।’ এসব পদক্ষেপের মাধ্যমে তারা ১৯৯৫ সালের সেই চুক্তিটি লঙ্ঘন করেছে, যেটিতে ইইউ এবং ইসরায়েলের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের রূপরেখা দেওয়া আছে।

দেশ তিনটি বলেছে, এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ইসরায়েলের কাছে করা বারবার আবেদন উপেক্ষিত হয়েছে।

তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের একটি প্রস্তাবিত আইনের কথা উল্লেখ করেছেন। সম্প্রতি পাস হওয়া ওই আইন অনুযায়ী, সামরিক আদালতে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারা এটিকে ‘মৌলিক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন’ এবং ফিলিস্তিনিদের ওপর চলা ‘পদ্ধতিগত নিপীড়ন, দমন-পীড়ন, সহিংসতা ও বৈষম্যের’ ক্ষেত্রে আরও একটি ইসরায়েলি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী

ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ

আপডেট সময় ০৭:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬