ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্প আলোচনাকে ‘আত্মসমর্পণের টেবিলে’ পরিণত করতে চান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের চাপ বা হুমকির মুখে কোনো ধরনের সমঝোতায় যাবে না ইরান, এমনই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা প্রক্রিয়াকে সমতার ভিত্তিতে নয়, বরং আত্মসমর্পণের দিকে ঠেলে দিতে চাইছে। তিনি অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের টেবিলে’ রূপ দিতে চান। তবে ইরান কোনোভাবেই চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও স্পষ্ট জানান তিনি।

এদিকে পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে তেহরানের পক্ষ থেকে এই কড়া বার্তা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান আলোচনায় না বসলে তাদের চরম পরিণতির মুখোমুখি হতে হবে। সেই হুঁশিয়ারির প্রতিক্রিয়াতেই গালিবাফ ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন বলে মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রাম্প আলোচনাকে ‘আত্মসমর্পণের টেবিলে’ পরিণত করতে চান

আপডেট সময় ১১:৪০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬