ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৪। পূর্ব এশিয়ার এই দেশটির উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পের পর জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় এলাকাগুলো থেকে মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে তিন মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

জাপান আবহাওয়া সংস্থা ইওয়াতে প্রিফেকচার এবং হোক্কাইডো ও আওমোরির কিছু অংশে তিন মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি করেছে। এছাড়া উত্তর-পূর্ব জাপানের অন্যান্য এলাকায় এক মিটার পর্যন্ত সুনামির আশঙ্কা রয়েছে উল্লেখ করে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা জানায়, জাপানের হনশু দ্বীপের পূর্ব উপকূলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। পরে এই সুনামি সতর্কতা জারি করা হয়। অবশ্য পরে জাপানের জাতীয় সংস্থা ভূমিকম্পটির মাত্রা সংশোধন করে ৭ দশমিক ৫ বলে জানায়, যদিও এই পার্থক্যের কারণ স্পষ্ট নয়।

টোকিওতে অবস্থানরত সিএনএনের এক প্রযোজক জানান, তারা যে ভবনে ছিলেন সেটি প্রায় সাত মিনিট ধরে কাঁপতে থাকে।

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং সরকার একটি জরুরি টাস্কফোর্স গঠন করেছে বলে জানান। তিনি বলেন, “যেসব এলাকায় সুনামি সতর্কতা জারি হয়েছে, সেখানকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু জায়গা বা নির্ধারিত নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে।”

তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা এবং জনগণকে দ্রুত ও সঠিক তথ্য দেওয়ার জন্য কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “এই মুহূর্তে আমরা মানবিক ও ভৌত ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছি। শিগগিরই বিস্তারিত তথ্য পাওয়া যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে টোকিও থেকে শিন-আওমোরি পর্যন্ত চলাচলকারী বুলেট ট্রেন পরিষেবা বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে এনএইচকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬