ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হবিগঞ্জে মাঠে শুরু ফুটবল খেলা, শেষ হলো মৃত্যুতে

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ইব্রাহিম মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের ব্র্যাক স্কুল সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম মিয়া, ২৫, ওই গ্রামের মৃত নির্ধন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতোই ইব্রাহিম তার চাচাতো ভাই মোতালিব মিয়ার ছেলে সৌরভের সঙ্গে ফুটবল খেলতে মাঠে যান। খেলার একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। উপস্থিত অন্য খেলোয়াড়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সৌরভ ধারালো ছুরি দিয়ে ইব্রাহিমের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত সৌরভ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ওসি জানান, এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হবিগঞ্জে মাঠে শুরু ফুটবল খেলা, শেষ হলো মৃত্যুতে

আপডেট সময় ১০:২০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬