ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন হয়েছে, নতুনদের সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশ্বাস দিয়েছেন, এখন তিনি ইরানিদের সঙ্গে একটি চুক্তি করবেন।

মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা তাদের সঙ্গে একটি চুক্তি করব, আমি এ ব্যাপারে প্রায় নিশ্চিত। আমাদের মাধ্যমে সেখানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে।’

এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরানের শীর্ষ কয়েকজন নেতার প্রাণহানির দিকে ইঙ্গিত করে ট্রাম্প ওই মন্তব্য করেন। তিনি বলেন, ‘এখন আমরা এমন একদল মানুষের সঙ্গে আলোচনা করছি যাদের সঙ্গে আগে কেউ কখনো কাজ করেনি। এটি সম্পূর্ণ ভিন্ন একটি গোষ্ঠী। তাই আমি একে শাসনব্যবস্থার পরিবর্তন হিসেবেই বিবেচনা করব।’

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর দিন তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে মোজতবা খামেনিকে। তবে তিনি এখনো প্রকাশ্যে আসেননি।

হরমুজ প্রণালি ও বিশ্ববাজারে জ্বালানির দাম প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরানের পক্ষ থেকে কিছু ছাড় দেওয়ার মাধ্যমে এই পরিস্থিতির উপশম হতে চলেছে। সম্মানের নিদর্শন হিসেবে তারা ২০টি তেলের জাহাজ ছাড় দিয়েছে। বিশাল বিশাল সব তেলের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হবে।

জাহাজগুলোর চলাচল সোমবার থেকে শুরু হয়ে আগামী কয়েকদিন চলবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন হয়েছে, নতুনদের সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

আপডেট সময় ১২:৪৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬