ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইরান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। মঙ্গলবার বাহিনীর শীর্ষ কমান্ডের এক মুখপাত্র এ কথা জানান।

ইরানের খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদি বলেন, দেশের অখণ্ডতা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী ও অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।

তবে ‘পূর্ণাঙ্গ বিজয়’ বলতে কী বোঝানো হয়েছে, তা তিনি স্পষ্ট করেননি। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় কোনো ধরনের ছাড় না দেওয়ার বার্তাই এতে তুলে ধরা হয়েছে।

এদিকে যুদ্ধের ২৫তম দিনেও উভয় পক্ষের হামলা অব্যাহত রয়েছে। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলও ইরানের সরকারি স্থাপনা ও সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলার দাবি করেছে।

ইরানি সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দুটি গ্যাস স্থাপনা ও একটি পাইপলাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে পাঁচ দিনের বিরতির কথা জানিয়েছিলেন।

ট্রাম্প ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তবে ইরানি সংবাদমাধ্যম জানায়, যুদ্ধ বন্ধে বর্তমানে কোনও আলোচনা চলছে না এবং ট্রাম্পের এই দাবি নাকচ করেছেন ইরানের শীর্ষ কর্মকর্তারা।
সংঘাত নিরসনে পাকিস্তান মধ্যস্থতা করতে প্রস্তুতির কথা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ চাইলে ইসলামাবাদ আলোচনার আয়োজন করতে প্রস্তুত।

এরই মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে দুই দেশের আলোচকরা বৈঠকে বসতে পারেন বলে আশা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইরান

আপডেট সময় ০৯:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬