ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে ব্রিটিশদের জীবন ঝুঁকিতে ফেলছে যুক্তরাজ্য’

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্ত হয়ে যুক্তরাজ্য নিজ দেশের নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ব্রিটিশ জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই যুদ্ধের অংশ হতে চায় না।

তিনি আরও বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজ দেশের জনগণের মতামত উপেক্ষা করে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে ব্রিটিশদের জীবন ঝুঁকিতে ফেলছেন।

শুক্রবার এক ফোনালাপে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার-এর সঙ্গে কথা বলতে গিয়ে আরাঘচি যুক্তরাজ্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া হলে তা আগ্রাসনে অংশগ্রহণ হিসেবে বিবেচিত হবে এবং দুই দেশের সম্পর্কের ইতিহাসে তা নথিভুক্ত থাকবে।

ইরানের শীর্ষ কূটনীতিক আরও সতর্ক করেন, এই অবৈধ যুদ্ধে আগ্রাসীদের যেকোনো ধরনের সহায়তা উত্তেজনা বাড়াবে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তিনি যুক্তরাজ্যসহ সংশ্লিষ্ট দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যেকোনো সহযোগিতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে ব্রিটিশদের জীবন ঝুঁকিতে ফেলছে যুক্তরাজ্য’

আপডেট সময় ০২:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬