ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ঘাঁটি ব্যবহার করতে দেওয়া মানে আগ্রাসনে শরিক হওয়া’

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে নিজের অবস্থান আরও কঠোর করল ইরান। ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর সুযোগ দিলে, তা সরাসরি ‘আগ্রাসনে অংশগ্রহণ’ হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেত কুপারের সঙ্গে ফোনালাপে এই বার্তা দেন তিনি।

আব্বাস আরাগচি তার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানান, যুক্তরাজ্যের এই ধরনের পদক্ষেপ নিশ্চিতভাবেই আগ্রাসনে অংশগ্রহণ হিসেবে বিবেচিত হবে, যা দুই দেশের সম্পর্কের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে নথিভুক্ত হয়ে থাকবে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ইরান আত্মরক্ষার অধিকার আদায়ে ছাড় দেবে না বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, কূটনৈতিক পর্যায়ে আলোচনা যখন চলমান, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে এই যুদ্ধ শুরু করেছে। তিনি ব্রিটেনসহ ইউরোপীয় দেশগুলোর কড়া সমালোচনা করে বলেন, ‘তাদের ভূমিকা পক্ষপাতদুষ্ট’। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে হামলা চালানোর ঘটনায় ইউরোপের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আরাগচি তার বক্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের একটি স্কুলে ভয়াবহ বোমা হামলার কথা পুনরায় সামনে আনেন। ওই হামলায় ১৬৫ জনের বেশি নিহত হন, যাদের অধিকাংশ শিশু। আরাগচি এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কুলে হামলার জন্য ইরানকে দায়ী করেন। তবে পেন্টাগনের অভ্যন্তরীণ তদন্তে বেরিয়ে এসেছে যে, ওইদিন ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে, যা মার্কিন সামরিক বাহিনী নিক্ষেপ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ঘাঁটি ব্যবহার করতে দেওয়া মানে আগ্রাসনে শরিক হওয়া’

আপডেট সময় ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬