ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা চলছে, তবে ইরান এখনো কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য পুরোপুরি প্রস্তুত নয়।

রোববার (১৫ মার্চ) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা তাদের সঙ্গে কথা বলছি।’

আলোচনার ধরণ সম্পর্কে বিস্তারিত না জানালেও তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না তারা এখনো (চুক্তির জন্য) প্রস্তুত। তবে তারা খুব কাছাকাছি পৌঁছেছে।’

ট্রাম্প আরও দাবি করেন, ইরান বর্তমানে একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে। তবে তিনি নিজেই চুক্তির বিষয়ে কিছুটা দ্বিধা প্রকাশ করে বলেন, ‘আমি নিশ্চিত নই যে আমি এখনই কোনো চুক্তি করতে চাই কি না। কারণ প্রথমত, আপনি কার সঙ্গে কথা বলছেন সেটাই নিশ্চিত নয়; তাদের অধিকাংশ নেতৃত্বই তো নিহত হয়েছে।’

ট্রাম্প আলোচনার দাবি করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি তা অস্বীকার করেছেন। সিবিএস-এর ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমেরিকানদের সঙ্গে কথা বলার কোনো কারণ আমরা দেখছি না। যখন তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিচ্ছিল, তখনও আমরা তাদের সঙ্গে আলোচনায় ছিলাম।’

আরাগচি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা কখনোই সুখকর ছিল না। তিনি দাবি করেন, ইরান যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী এবং তারা কেবল তাদের জনগণকে রক্ষা করছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভয়াবহ হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং কয়েক ডজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। নেতৃত্বের এই বিশাল শূন্যতার মাঝেই মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে এবং বিশ্ব বাজারে জ্বালানি তেলের সংকটে অস্থিরতা বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

আপডেট সময় ০৩:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬