ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানে ধরা পড়ল ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের সঙ্গে গুপ্তচরবৃত্তি সহযোগিতার অভিযোগে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ থেকে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তসনিম নিউজ এজেন্সির বরাতে স্থানীয় প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাঠাচ্ছিল।

প্রসিকিউটরের এক বিবৃতিতে বলা হয়েছে, জায়নিস্ট শাসনের চর হিসেবে কাজ করা বেশ কিছু ভাড়াটে নেটওয়ার্ককে চিহ্নিত করা হয়েছে। এসব নেটওয়ার্ক সামরিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোর বিস্তারিত তথ্য জায়নিস্ট শত্রুদের কাছে পাচার করছিল।

বিবৃতিতে আরও বলা হয়, বিচারিক আদেশের মাধ্যমে ওই নেটওয়ার্কগুলোর ২০ জন সদস্যকে গ্রেফতার ও আটক করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে রয়টার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের একটি নতুন পর্যায় শুরু করেছে। সেখানে মূলত মাঠপর্যায়ের তথ্যদাতাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন নিরাপত্তা চৌকিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডি-৮ জোটে বাণিজ্যিক চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

ইরানে ধরা পড়ল ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০

আপডেট সময় ০১:০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬