ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫.৫মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্ক, ভয়ে রাস্তায় হাজারো মানুষ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

তুরস্কের মধ্যাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল নিকশার শহরে, যা তোকাত অঞ্চলে অবস্থিত। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৬.৪ কিলোমিটার। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৫।

স্থানীয় সময় ভোর ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় এবং আশপাশের কয়েকটি প্রদেশেও কম্পন টের পাওয়া যায় বলে জানিয়েছে সংস্থাটি। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুর্কি সংবাদমাধ্যম হাবারতুর্ক জানিয়েছে, ভূমিকম্পের পর অনেক বাসিন্দাকে ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও গাড়িতে বা রাস্তায় অপেক্ষা করতে দেখা গেছে। তারা ভয়ে বাড়িতে ফিরে যেতে সাহস পাচ্ছিলেন না।

তুরস্ক একাধিক সক্রিয় ভূমিকম্প প্রবণ ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৫.৫মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্ক, ভয়ে রাস্তায় হাজারো মানুষ

আপডেট সময় ১২:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬