ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধ বন্ধের জন্য তিনটি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, চলমান সংঘাত শেষ করার একমাত্র উপায় হলো তেহরানের ‘বৈধ অধিকার’কে স্বীকৃতি দেওয়া। সঙ্গে তিনি আরও দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে বুধবার দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, তিনি রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি লিখেছেন, ইরান আঞ্চলিক শান্তির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। জায়নবাদী শাসনব্যবস্থা (ইসরায়েল) ও যুক্তরাষ্ট্রের শুরু করা এই যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হলো ইরানের বৈধ অধিকার স্বীকৃতি দেওয়া। এ ছাড়া, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আগ্রাসন ঠেকাতে শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা নিশ্চিত করা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলায় এখন পর্যন্ত ১ হাজার দুই’শর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও আছেন। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় ০৩:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬