ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

নতুন তেল শোধনাগার চালুর ঘোষণা দিলেন ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

৫০ বছর পর যুক্তরাষ্ট্রে প্রথম নতুন তেল শোধনাগার নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট অব ব্রাউনসভিলে ‘আমেরিকা ফার্স্ট রিফাইনিং’ নামে এই বিশাল প্রকল্পটি যাত্রা শুরু করতে যাচ্ছে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট এই ঘোষণাটি দেন। ট্রাম্প জানান, তার প্রশাসনের সহজতর অনুমতি প্রক্রিয়া এবং ট্যাক্স পলিসির কারণেই এই বিশাল বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হয়েছে। ভারতের অন্যতম শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান রিলায়েন্স এই প্রকল্পে অংশীদার হিসেবে কাজ করছে।

‘আমেরিকা ফার্স্ট রিফাইনিং’ নামক একটি স্টার্টআপ প্রতিষ্ঠানের অধীনে টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে প্রতিদিন এক লাখ ৬৮ হাজার ব্যারেল উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই শোধনাগারটি নির্মিত হবে। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রকল্প ভারতের সাথে যুক্তরাষ্ট্রের ৩০০ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সহায়ক হবে। অর্ধশতাব্দীর মধ্যে এটিই যুক্তরাষ্ট্রে বিশেষভাবে আমেরিকান শেল অয়েলের জন্য তৈরি প্রথম কোনো শোধনাগার হতে যাচ্ছে।

এর আগে উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ শোধনাগার ভারী অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার উপযোগী ছিল, যা বর্তমানের হালকা শেল অয়েলের জন্য তেমন সুবিধাজনক ছিল না।

রিলায়েন্সের সাথে এই প্রকল্পের একটি ২০ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে উৎপাদিত পণ্যগুলো তারা ক্রয় করবে। তবে শিল্পের অনেক বিশেষজ্ঞ এই প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন।

বিশ্লেষকদের মতে, ব্রাউনসভিল অঞ্চলে স্থানীয় পর্যায়ে জ্বালানির তেমন বিশাল চাহিদা নেই এবং সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে অন্য কোথাও তেল পাঠানোর সুবিধাও সীমিত। ফলে এটি মূলত একটি রপ্তানি-ভিত্তিক শোধনাগার হতে পারে বলে তারা ধারণা করছেন। ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি দুটি বড় শোধনাগার বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই নতুন উদ্যোগটি মার্কিন জ্বালানি বাজারে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তেল শোধনাগার চালুর ঘোষণা দিলেন ট্রাম্প

আপডেট সময় ১২:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬