ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট ‘প্রত্যন্ত অঞ্চলকে আধুনিক যোগাযোগের আওতায় আনতে সরকার কাজ করছে’ হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন অন্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে আইনশৃঙ্খলার উন্নয়ন করুন:স্বরাষ্ট্রমন্ত্রীকে আদিব

নেপালে রাষ্ট্রদূতদের সম্মানে ইফতার আয়োজন করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

আকাশ জাতীয় ডেস্ক:

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান কাঠমান্ডুতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যদের সম্মানে মঙ্গলবার এক ইফতার ও নৈশভোজের আয়োজন করেন।

অনুষ্ঠানে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা অংশ নেন।

স্বাগত বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান এবং রমজান মাসের শিক্ষা ও তাৎপর্য-এর উপর আলোকপাত করেন। তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে এ অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার ব্যাপারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন আয়োজনের জন্য নেপালের জনগণকে অভিনন্দন জানান এবং এই নির্বাচনকে দেশটির গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এসময় রাষ্ট্রদূত নেপালের জনগণের প্রত্যাশা ও দৃঢ়তার প্রশংসা করেন এবং নেপালের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও গণতন্ত্রে উত্তরণের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত নতুন সরকারের অগ্রাধিকারসমূহ যথা প্রাতিষ্ঠানিক সংস্কার, গণতান্ত্রিক চর্চা শক্তিশালীকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারিত্ব সুদৃঢ়করণ ইত্যাদি বিষয়সমূহ তুলে ধরেন।

একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে উপস্থিত অতিথিবৃন্দকে অবহিত করেন।

বিভিন্ন আন্তর্জাতিক খাবারের সঙ্গে বাংলাদেশের সামুদ্রিক খাবার ও ঐতিহ্যবাহী মিষ্টান্যের সমন্বয়ে পরিবেশিত নৈশভোজ দিয়ে আয়োজন শেষ হয়।

এই আয়োজনে ১৮টি দূতাবাসের মিশন প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাসমূহের মিশন প্রধান সহ সিনিয়র কূটনিতিকগণ অংশগ্রহণ করেন। অতিথিদের মধ্যে অন্যদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, নরওয়ে, ফিনল্যান্ড, মিশর, ভারত এবং মিয়ানমারের রাষ্ট্রদূত/সিডিএ এআইগণ অংশ নেন। এছাড়াও, সার্কের মহাসচিব, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং নেপালে আইএলও-এর প্রধান এই অনুষ্ঠানে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘরে বসেই ফ্রুট ফেসিয়াল করবেন যেভাবে

নেপালে রাষ্ট্রদূতদের সম্মানে ইফতার আয়োজন করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

আপডেট সময় ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬