ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি যে আহ্বান জানাল ইরান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি। একই সঙ্গে তিনি আঞ্চলিক মুসলিম দেশ ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর গোপন ঘাঁটির তথ্য ইরানকে জানায়।

বুধবার (১১ মার্চ) ইরানের সংবাদ সংস্থা ডিফাপ্রেসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

শেকারচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের ‘হতাশা’ এবং ইরানি সশস্ত্র বাহিনীর মোকাবিলা করতে না পারার কারণে সাধারণ মানুষ, নারী ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে।

তিনি বলেন, এসব ‘নির্লজ্জ ও বর্বরোচিত অপরাধের’ উপযুক্ত জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে। শেকারচির ভাষায়, খুব শিগগিরই এর প্রতিশোধ নেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর ওপর প্রাণঘাতী হামলা চালানো হবে।

ইরানের এই সামরিক মুখপাত্র আরও বলেন, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা প্রয়োজন। সে কারণে তিনি মুসলিম দেশ ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন আমেরিকান-জায়নবাদী বাহিনীর গোপন আস্তানাগুলোর অবস্থান ইরানকে জানায়।

শেকারচি দাবি করেন, এ ধরনের তথ্য পাওয়া গেলে ইরান নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে পারবে এবং এতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে। তিনি আরও অভিযোগ করেন, শত্রুপক্ষ অনেক ক্ষেত্রে স্থানীয় মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ঘায়েল করতে মুসলিমদের প্রতি যে আহ্বান জানাল ইরান

আপডেট সময় ০৬:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬