ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে কাতারে গ্রেফতার ৩১৩

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেফতার করেছে কাতার।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অননুমোদিত ভিডিও ধারণ ও প্রচার, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে দেওয়া, এবং জনমনে উদ্বেগ সৃষ্টির উদ্দেশ্যে কনটেন্ট প্রকাশের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃতরা বিভিন্ন দেশের নাগরিক। তারা ভিডিও ধারণ, প্রচার এবং প্রকাশের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয় বা ঠিক কী ধরনের তথ্য প্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে- সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কর্তৃপক্ষ বলেছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন তথ্য বা গুজব ছড়ানোর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে কাতারে গ্রেফতার ৩১৩

আপডেট সময় ১২:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬