ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত মার্কিন অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা টিকবে না: ট্রাম্প টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন ভারত ৫০০ জন খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী ফয়সাল-আলমগীরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু প্রথম অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে রাস্তায় নামতে হবে: নাহিদ ইসলাম ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন: গোলাম পরওয়ার মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুদক মহাপরিচালক যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান : মির্জা আব্বাস

মার্কিন অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা টিকবে না: ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের অনুমোদন লাগবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৮ মার্চ) তিনি বলেন, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা ক্ষমতায় থাকতে পারবেন না।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের যেকোনো নতুন নেতার জন্য মার্কিন সম্মতির প্রয়োজন হবে, অন্যথায় তিনি ‘বেশিদিন টিকবেন না’।

কৌশলগত দিক তুলে ধরে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প জানান, তিনি চান না ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আবারও কোনো যুদ্ধে জড়িয়ে পড়ুক।

ট্রাম্প বলেন, ‘আমি চাই না মানুষকে পাঁচ বছর পর আবারও ফিরে গিয়ে একই কাজ করতে হোক, কিংবা তার চেয়েও খারাপ—তাদের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসুক।’

ইরানি কর্মকর্তারা এ মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার সকালেই জানান যে, দেশের পরবর্তী নেতা নির্বাচন করা ‘কেবল ইরানের জনগণের কাজ’ এবং তারা যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করছেন।

ইরানের জ্যেষ্ঠ আলেম আহমদ আলমোলহোদা জানিয়েছেন, বিশেষজ্ঞ পরিষদ ইতোমধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের জন্য ভোট দিয়েছে, তবে তিনি কারো নাম প্রকাশ করেননি।

এর আগে ট্রাম্প অ্যাক্সিওসকে বলেছিলেন যে, তিনি নির্বাচন প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে জড়িত থাকার আশা করেন। এ সময় তিনি সম্ভাব্য শীর্ষ পদপ্রার্থী এবং নিহত সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনিকে ‘অযোগ্য’ বলে উড়িয়ে দেন।

গত সপ্তাহে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর পর আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। রোববার এই হামলা নবম দিনে গড়িয়েছে এবং এতে ১ হাজার ৩০০-এরও বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জবাবে তেহরানও গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

মার্কিন অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা টিকবে না: ট্রাম্প

আপডেট সময় ১১:৩৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬