ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কারিতাসের গুদামে আগুন

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশের ওয়াশ কার্যক্রমের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে কুতুপালং মধুরছড়াস্থ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রতিষ্ঠানটির গুদামে আগুনের সূত্রপাত হয়।

কারিতাস ওয়্যারহাউসের সুপারভাইজার তারিক উদ্দিন জানান, এটি মূলত একটি ক্যাম্পের ওয়াশ কার্যক্রমের জন্য ব্যবহৃত ওয়্যারহাউস ছিল। এখানে ওই ক্যাম্পের ওয়াশ সংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের মালামাল মজুত ছিল। ওয়াশ কার্যক্রমের প্রায় সব সরঞ্জামই এই দুটি ওয়্যারহাউসে সংরক্ষিত ছিল।

কারিতাস ওয়্যারহাউসের প্রজেক্ট কো-অর্ডিনেটর উত্তম কুমার বলেন, আনুমানিক দুপুর ২টা থেকে ২টা ৫ মিনিটের মধ্যে আগুনের ঘটনা ঘটে। সেই সময় নামাজ পড়তে থাকা দুইজন স্টাফ আগুনের শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন লাইনের শেষ ঘরের ছাদের ওপর প্রথমে আগুন লাগে। দুই থেকে তিন মিনিটের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায় পাঁচ মিনিটের মধ্যে মূল ওয়্যারহাউসটি আগুনে পুড়ে যায়।

উখিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ ডলার ত্রিপুরা জানান, প্রথমে নিকটবর্তী স্যাটেলাইট ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন দুপুর ২টার দিকে লাগলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বিকেল সাড়ে ৩টার দিকে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। স্টোর হাউসটিতে রোহিঙ্গাদের জন্য কারিতাস বাংলাদেশের সরবরাহ করা প্লাস্টিক সামগ্রী, বস্তা ও বিভিন্ন গৃহস্থালি জিনিসপত্র মজুত ছিল।

উখিয়াস্থ ১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুরো গুদামটি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কারিতাসের গুদামে আগুন

আপডেট সময় ০৭:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬