ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্ল্যান বি’তেও হারবে যুক্তরাষ্ট্র, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দ্রুত এবং পূর্ণাঙ্গ বিজয়ের জন্য গৃহীত যুক্তরাষ্ট্রের ‘প্ল্যান এ’ ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে এবং এখন তারা যদি ‘প্ল্যান বি’ নিয়ে এগোয়, তবে তা আরও ভয়াবহ পরাজয় বয়ে আনবে।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স-এ দেওয়া এক বার্তায় ইরানের এই শীর্ষ কূটনীতিক ট্রাম্প প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, সামরিক উপায়ে দ্রুত বিজয়ের যে পরিকল্পনা ওয়াশিংটন করেছিল তা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আলোচনার মাধ্যমে একটি অনন্য চুক্তিতে পৌঁছানোর যে সুযোগ ছিল, তা মূলত তথাকথিত ‘আমেরিকা লাস্ট’ চক্রের বাধার কারণে নষ্ট হয়ে গেছে, যারা আলোচনার টেবিলে হওয়া উল্লেখযোগ্য অগ্রগতিকে আড়াল করে রেখেছিল।

আরাঘচি কড়া ভাষায় বলেন, ‘ইসরায়েল ফার্স্ট’ নীতি সবসময়ই যুক্তরাষ্ট্রের জন্য ‘আমেরিকা লাস্ট’ বা আমেরিকাকে তলানিতে নিয়ে যাওয়ার নামান্তর। মার্কিন নীতির কড়া সমালোচনা করে তিনি স্পষ্ট করে দেন, বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের যে কোনো বিকল্প পরিকল্পনা বা চাপের মুখে ইরান নতি স্বীকার করবে না বরং তা মার্কিন স্বার্থের জন্যই বেশি ক্ষতিকর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্ল্যান বি’তেও হারবে যুক্তরাষ্ট্র, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

আপডেট সময় ০৫:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬