ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতেই হবে: ইরান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক জলসীমায় ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরান হুঁশিয়ারি দিয়েছে, এই পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এই হামলাকে সমুদ্রের বুকে একটি নৃশংসতা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ ‘দেনা’ ভারতের নৌবাহিনীর অতিথি হিসেবে অবস্থান করছিল। উপকূল থেকে প্রায় দুই হাজার মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে কোনো ধরনের সতর্কতা ছাড়াই প্রায় ১৩০ জন নাবিকসহ জাহাজটিতে হামলা চালায় মার্কিন বাহিনী।

আরাঘচি অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করল, তার জন্য তারা ভবিষ্যতে তাদের অনুতপ্ত হতে হবে। তেহরানের পক্ষ থেকে এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতেই হবে: ইরান

আপডেট সময় ০২:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬