ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৬৯ বছরে বাবা হচ্ছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং তার স্ত্রী জেনি হাওকিও আশা করছেন, শিগগিরই তাদের পরিবারে আসছে নতুন অতিথি। নিনিস্তোর বয়স এখন ৬৯ বছর, আর হাওকিওর ৪০। আগামী ফেব্রুয়ারিতেই তাদের সন্তানের জন্ম হতে যাচ্ছেন।

সোমবার নিনিস্তো দম্পতির এক বিবৃতিতে বলা হয়, “একটি সন্তানের জন্য আমাদের অপেক্ষা দীর্ঘদিনের। বিগত বছরগুলোতে আমাদের নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে। গর্ভধারণের শুরুর দিনগেুলোতে স্পর্শকাতর অনেক বিষয় ছিল, তবে সেসব পেরিয়ে এখন আমরা সুখবরটা শেয়ার করতে পারি।” সাউলি নিনিস্তো ও জেনি হাওকিও সংসার শুরু করেন ২০০৯ সালে।

এটাই হবে হাওকিওর প্রথম সন্তান, আর নিনিস্তোর তৃতীয়। আসছে ফেব্র“য়ারিতে প্রেসিডেন্ট পরিবারে যখন নতুন শিশুর আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে, ওই সময়ই আরও ছয় বছর মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আশায় ভোটের লড়াইয়ে থাকবেন নিনিস্তো। এখন পর্যন্ত জনমত জরিপে তিনি অনেকটাই এগিয়ে আছেন বলে বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৬৯ বছরে বাবা হচ্ছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

আপডেট সময় ০৮:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭