ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন অক্ষত নামানোর দাবি ইরানের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরান।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে একটি ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোন জব্দ করেছে।

আইআরজিসির দাবি, হামলা পরিচালনার আগেই ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ড্রোনটি অক্ষত এবং সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় নামানো হয়েছে। বর্তমানে এটি তাদের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। পরীক্ষা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য ড্রোনটি মহাকাশ বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসফাহান, তাবরিজসহ বিভিন্ন প্রদেশে ছয়টি উন্নত ‘হার্মিস’ ড্রোনকে বিধ্বংস করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট প্রায় ৩৫টি শত্রু ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।

উল্লেখ্য, হার্মিস ৯০০ হলো অত্যাধুনিক ড্রোন, যা নজরদারি ও হামলা অভিযানের জন্য ব্যাপকভাবে ব্যবহার করে ইসরায়েল। এটি টানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে পারে। এতে রয়েছে-

#ইলেকট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা, যা দিন-রাত নজরদারি করতে সক্ষম।

#সিনথেটিক অ্যাপারচার রাডার, যা মেঘ কিংবা ধোঁয়ার মধ্যেও চিত্র/ছবি সংগ্রহ করতে সক্ষম।

#গ্রাউন্ড মুভিং টার্গেট ইন্ডিকেটর, যা মাটিতে চলমান যে লক্ষ্য শনাক্ত করতে পারে।

#ইলেকট্রনিক গোয়েন্দা সরঞ্জাম

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন অক্ষত নামানোর দাবি ইরানের

আপডেট সময় ১২:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬