ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণাপত্র সই, তবে এখনই নয় স্বাধীনতা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণাপত্রে সই করলেও এখনই স্বাধীন নয় কাতালোনিয়া। স্বাধীনতার ঘোষণাপত্রে সই করার পরে কাতালান প্রেসিডেন্ট এবং সেখানকার নেতারা স্পেন সরকারের সঙ্গে আলোচনার জন্য কাতালোনিয়ার স্বাধীনতা কয়েক সপ্তাহের স্থগিত করেছেন।

স্বাধীনতার দলিলপত্রে কাতালোনিয়াকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়। তবে স্পেনের কেন্দ্রিয় সরকার বারবার কাতালোনিয়ার এসব কার্যক্রমকে বরখাস্ত করে চলেছেন।

মঙ্গলবার স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া স্বাধীনতার ঘোষণায় কাতালান নেতা কার্লোস পুইগদেমন্ বলেন, ভোটের মাধ্যমে জনগণ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে এবং আমি এটি নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। জনগণের আকাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্রের ইচ্ছাকে অনুসরণ করতে ‍চাই।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেছেন, যে কোনো ধরনের স্বাধীনতার ঘোষণা যাতে কার্যকর না হয়, তার জন্য তিনি সব ধরণের পদক্ষেপ নেবেন।

স্পেনের বিত্তশালী অঞ্চল কাতালোনিয়া। জনসংখ্যা ৭৫ লাখ। অঞ্চলটির নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। পাঁচ বছর ধরেই অঞ্চলটির স্বাধীনতার কথা উঠছে। তবে ২০১৫ সালে কাতালোনিয়ার প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান সেখানকার স্বাধীনতাকামীরা।

নির্বাচনের ওই ফলের মধ্য দিয়ে স্পেন থেকে পৃথক হয়ে নতুন রাষ্ট্র গঠনের পথে এক ধাপ এগিয়ে যায় কাতালোনিয়া। কাতালোনিয়া কর্তৃপক্ষ স্বাধীনতা নিয়ে ১ অক্টোবর গণভোটের আয়োজন করে। স্পেন সরকার ওই গণভোটকে বেআইনি বলে আখ্যা দেয়। ওই গণভোটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েক শ আহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণাপত্র সই, তবে এখনই নয় স্বাধীনতা

আপডেট সময় ০১:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭