ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপির সমাবেশে অসুস্থ হয়ে কিশোরের মৃত্যু, আহত আরও ২ চমেকে ভর্তি

আকাশ জাতীয় ডেস্ক :

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় অসুস্থ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। সমাবেশে পদদলিত হয়ে আহত হয়েছেন আরও দুইজন। আজ রোববার দুপুরে আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কিশোরের নাম সাইদুল ইসলাম। তার বয়স ১৪ বছর। চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকার বাসিন্দা ওই কিশোর। আহত দুইজন হলেন জসিম উদ্দিন (৪০) ও মো. রাকিব (১৫)। সমাবেশে মানুষের ভিড়ে ‘হিট স্ট্রো’কে হতাহতের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন বলেন, পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির সমাবেশ থেকে দুইজনকে মুমূর্ষু অবস্থায় দুপুরে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে। একটি বেসরকারি হাসপাতাল থেকে তার লাশ হাসপাতালে আনা হচ্ছে বলে জেনেছি, আমরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপির সমাবেশে অসুস্থ হয়ে কিশোরের মৃত্যু, আহত আরও ২ চমেকে ভর্তি

আপডেট সময় ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬