ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কক্সবাজার সমুদ্র সৈকতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করা হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

কক্সবাজার সমুদ্র সৈকতে গোলাম রব্বানি (৫৪) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানি খুলনা সিটি করপোরেশন এলাকার দৌলতপুরের হোসেন শাহ রোডের গোলাম আকবরের ছেলে। এ ছাড়া তিনি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর ছিলেন। খুলনার দৌলতপুরে আলোচিত হুজি শহীদ হত্যা মামলার আসামিও ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের সীগাল পয়েন্টের সামনে হঠাৎ গোলাম রব্বানীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আবদুস সালাম বাবু নামে এক রিকশা চালক তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, মৃত ব্যক্তির সাথে পাওয়া এনআইডি থেকে তার পরিচয় পাওয়া গেছে। তার মোবাইল ও মানিব্যাগ খোয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কক্সবাজার সমুদ্র সৈকতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করা হত্যা

আপডেট সময় ১১:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫