ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

ট্রাম্পের মন্তব্যকে ‘গুরুত্বহীন’ বললেন জেলেনস্কি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ন্যাটো ও রাশিয়া ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ‘গুরুত্বহীন’ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।তিনি ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, রাশিয়ার ন্যাটো ভীতির কারণ বোঝা প্রসঙ্গে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।

ট্রাম্প সম্প্রতি এ বিষয়ে বলেছেন, তিনি বুঝতে পারেন, কেন রাশিয়া ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে চায় না। তিনি বলেন, ‘রাশিয়ার প্রতিবেশী দেশে ন্যাটোর উপস্থিতি থাকলে তাদের এমন অনুভূতি হওয়া স্বাভাবিক’।

ট্রাম্প এ সময় অভিযোগ করে বলেন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন চালানোর একটি কারণ হতে পারে।

জেলেনস্কির প্রতিক্রিয়া-

তবে ট্রাম্পের এই যুক্তি ও অভিযোগ উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার কিয়েভে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে এখনই সিদ্ধান্তে পৌঁছাবেন না’।

তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের জন্য সম্মানজনক এবং শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। যা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামাতে পারে।

ন্যাটো সদস্যপদের গুরুত্ব-

জেলেনস্কি বলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ না পাওয়াটাই যুদ্ধের একটি কারণ। কারণ পুতিন বুঝতে পেরেছিলেন যে, ইউক্রেনের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই।

তিনি আরও বলেন, ইউক্রেনের জনগণের জন্য শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন। যা দেশ ছেড়ে যাওয়া লাখ লাখ মানুষকে ফিরিয়ে আনতে সাহায্য করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমেরিকা এবং ইউরোপের মিত্রদের কাছ থেকে সেই গ্যারান্টিই চাইছি এবং আমি এটা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করব।

প্রসঙ্গত, ২০০৮ সালে জর্জ ডব্লিউ বুশের আমলে ন্যাটো মিত্ররা সম্মত হয়েছিল যে ইউক্রেন একসময় ন্যাটোতে যোগ দেবে। তবে সেই প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। যা বর্তমান সংঘাতের একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন জেলেনস্কি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

ট্রাম্পের মন্তব্যকে ‘গুরুত্বহীন’ বললেন জেলেনস্কি

আপডেট সময় ০৮:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫