ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাবানলে পুড়ল হলিউড তারকাদের বাড়ি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

হঠাৎ দাবানল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায়। বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বহু মানুষ। বাদ যাননি রুপালি পর্দার তারকারাও। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। কেউ ছোট পর্দা থেকে জানছেন, তাদের বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই!

জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালিসেডস। এটি লস অ্যাঞ্জেলসের অত্যন্ত অভিজাত এলাকা। এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিনস, ক্যারি এলওয়েসের মতো তারকাদের বিলাসবহুল বাড়ি। সাধের বাড়ি হারিয়ে মাথায় হাত তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। যদিও এখনও স্পষ্ট নয় ঠিক কী ভাবে ছড়াল আগুন।

প্যারিস হিলটনের কথাই ধরুন। মালিবুতে তার বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। ছোট পর্দার সরাসরি সম্প্রচার দেখে জেনেছেন সে কথা। তিনি বলেছেন, “এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।” তিনি আরও জানান, এই বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল তার। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। তার পরিবারের সদস্য এবং পোষ্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভয়াবহ অভিজ্ঞতা ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেরও। তার বাড়িও পুড়ে ছাই। কোনওমতে প্রাণে বেঁচে রয়েছেন পরিবারের বাকিরা।

জেমি লি কার্টিস জানিয়েছেন, তাঁর পরিবার নিরাপদ। কিন্তু তাদের বাড়ি রক্ষা পায়নি। দাবানল ভয়াবহ রূপ ধরার আগেই পরিবারের সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন অভিনেতা-গায়িকা ম্যান্ডি মুর। বাড়ি জ্বলেছে তারও। ধ্বংসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করে বাকরুদ্ধ তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছিল। ক্ষতিগ্রস্তদের তালিকাও তাই ক্রমশ বাড়ছে। এই তালিকায় রয়েছেন বিলি ক্রিস্টাল, আনা ফারিস এবং রিকি লেক-সহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দাবানলে পুড়ল হলিউড তারকাদের বাড়ি

আপডেট সময় ১২:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫