ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

ইসরাইলকে আরও ৮০০ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুুক্তরাষ্ট্র

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

হোয়াইট হাউজে মাত্র দুই সপ্তাহের মতো সময় আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের। তার আগে মিত্র ইসরাইলের কাছে ৮ বিলিয়ন বা ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন।

এরইমধ্যে চুক্তির বিষয়ে অনানুষ্ঠানিকভাবে কংগ্রেসকে অবহিত করা হয়েছে। নতুন পরিকল্পনায় আর্টিলারি রকেট, বিমান হামলা ঠেকাতে যুদ্ধাস্ত্রের পাশাপাশি ৫০০ পাউন্ড বোমা রয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

মার্কিন সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, চুক্তির কিছু অংশ বর্তমান মার্কিন সেনাবাহিনীর সংরক্ষিত গোলাবারুদ থেকে সরবরাহ করা যেতে পারে। তবে বেশিরভাগই সরবরাহ করতে এক বছর বা তার বেশি সময় লাগবে।

সংশ্লিষ্ট বিষয়ে অবহিত এক মার্কিন কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরাইলের নিজ নাগরিকদের রক্ষা করার অধিকার রয়েছে। এটি প্রেসিডেন্ট বাইডেন বহুবার স্পষ্ট করেছেন। এছাড়া ইরান ও তার প্রতিরোধ অক্ষের আগ্রাসন প্রতিহত করার অধিকারও রয়েছে।

এতে বলা হয়েছে, সম্ভবত এটি বাইডেন প্রশাসনের অনুমোদিত সর্বশেষ চুক্তি হবে। তবে তার আগে হাউস এবং সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটি অনুমোদন প্রয়োজন হবে।

গাজা যুদ্ধের মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার দায়ে অভিযুক্ত ইসরাইলকে অকুন্ঠ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ইসরাইলের অধিকার নিয়ে সবচেয়ে বড় কন্ঠস্বর ওয়াশিংটন। মার্কিন অস্ত্র বিক্রির নতুন পরিকল্পনা গাজায় বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরো বাড়াবে।

যুদ্ধবিরতি আলোচনা বারবার ভেস্তে যাওয়ায় গাজা যুদ্ধ এরইমধ্যে ১৫তম মাসে প্রবেশ করেছে। শুক্রবার যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মোসাদ, শিন বেট ও সামরিক বাহিনীর প্রতিনিধিদের একটি দল কাতারে আলোচনা চালিয়ে যেতে অনুমোদন পেয়েছে।

তবে হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়ে গেলেও দুপক্ষ এখনো একমত হতে পারছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

ইসরাইলকে আরও ৮০০ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:০০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫