ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

৬ ঘণ্টার নাটকীয়তা শেষে অভিশংসিত প্রেসিডেন্ট ইওলকে গ্রেফতার অভিযান স্থগিত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

৬ ঘণ্টার নাটকীয়তা শেষে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেফতারের চেষ্টা স্থগিত করা হয়েছে। শুক্রবার তাকে গ্রেফতারে সিউলে তার বাসভবনে প্রবেশের চেষ্টা করেছে পুলিশ। তবে গ্রেফতারে বাধা দেন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। তদন্তকারীরা বাড়ির বাইরে নিরাপত্তা দলের সঙ্গে ৬ ঘণ্টার নানা নাটকীয়তার পর ইউন সুক-ইওলকে গ্রেফতারের চেষ্টা স্থগিত করেছেন। খবর বিবিসির।

এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। এর আগে, ইউন সুক ইওলকে গ্রেফতার করার জন্য তার বাসভবনে যান তদন্তকারীরা। এসময় প্রথমে তাদের প্রেসিডেন্টের বাসভবন চত্বরের মধ্যে নিযুক্ত সেনা ইউনিট বাধা দেয়। সেই বাধা পেরোবার পর তারা প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়েন। এছাড়া প্রেসিডেন্টের কয়েকশ সমর্থকও বাসভবনের সামনে তদন্তকারীদের বাধা দেন। এসময় ইওলের বাসভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ করতে দেখা যায়। ইওলের সমর্থকেরা পোস্টার ও ব্যানার নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হন। তারা ইওলকে গ্রেফতার চেষ্টার প্রতিবাদে স্লোগান দেন।

তদন্তকারীদের গ্রেফতারি পরোয়ানা নিয়ে ইওলের আইনজীবী বলেন, ‘আইন মেনে এই কাজ হচ্ছে না। তারা আবার আদালতের দ্বারস্থ হবেন।’ আইনজীবী ইউন কাপ-কেউন বলেছেন, ‘গ্রেফতারি পরোয়ানা যেভাবে কার্যকর করতে চাওয়া হয়েছে তা বেআইনি। এর বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব।’

এর আগে, গত মঙ্গলবার সিওলের আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। বারবার বলা সত্ত্বেও ইওল জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের মুখোমুখি হচ্ছিলেন না বা তার অফিসে তল্লাশিও চালাতে দিচ্ছিলেন না। তারপর এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

৬ ঘণ্টার নাটকীয়তা শেষে অভিশংসিত প্রেসিডেন্ট ইওলকে গ্রেফতার অভিযান স্থগিত

আপডেট সময় ০১:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫