ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়লো সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। দাবানল দেশটির একটি জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়েছে এবং সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চলকে ইতোমধ্যেই গ্রাস করেছে আগুন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) অস্ট্রেলিয়ান দমকলকর্মীরা বলেছেন, তারা দেশটির একটি জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণ করতে কাজ করছেন। দাবানলটি সিঙ্গাপুরের আয়তনের অঞ্চলটিকে গ্রাস করেছে।

অন্যদিকে সিডনি থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশ ভিক্টোরিয়া গত সপ্তাহে চরম দাবানল পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এ সময় অসংখ্য দাবানলের কারণে কয়েক ডজন গ্রামীণ জনগোষ্ঠীকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নিতে হয়েছে।

রাজ্য নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি বলেন, এই দাবানলে এখন পর্যন্ত মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমের গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কের ৭৪ হাজার হেক্টর এলাকা পুড়ে ভস্মীভূত হয়েছে।

তিনি অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে বলেন, আমরা এমন একটি দাবানল নিয়ে কথা বলছি যা মোটামুটি সিঙ্গাপুরের আয়তনের অঞ্চলকে পুড়িয়ে দিয়েছে। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আসছে। তবে গ্র্যাম্পিয়ানদের ৩৬০ কিলোমিটারেরও বেশি আয়তনের দাবানল নিয়ন্ত্রণ করতে সময় লাগবে।

কর্তৃপক্ষ জানায়, দাবানলে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোন প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি

অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়লো সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

আপডেট সময় ০৬:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪