ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের ৭ সামরিক কোম্পানি ও কর্মকর্তার ওপর চীনের নিষেধাজ্ঞা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র সম্প্রতি তাইওয়ান অঞ্চলে উল্লেখযোগ্য সামরিক সহায়তা এবং অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ৭টি সামরিক কোম্পানি এবং সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা সম্প্রতি তাইওয়ানকে সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রির জন্য যুক্তরাষ্ট্রের ৭টি সামরিক কোম্পানি এবং সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পালটা ব্যবস্থা গ্রহণ করবে।

চীনা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘২০২৫ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন’ (National Defense Authorization Act for Fiscal Year 2025)-এ চীন সম্পর্কিত বেশ কয়েকটি নেতিবাচক ধারা রয়েছে। যা এক-চীন নীতি এবং চীন-যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ঘোষণার লঙ্ঘন করে।

এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ক্ষতিগ্রস্ত করে বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

চীনের নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানিগুলো হলো:

চীনের ‘বৈদেশিক নিষেধাজ্ঞা মোকাবিলা আইন’ অনুযায়ী (Article 3, 4, 5, 6, 9 and 15), নিম্নলিখিত সাতটি কোম্পানি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে:

ইনসিটু, ইনক (Insitu, Inc.),
হাডসন টেকনোলজিস কোম্পানি (Hudson Technologies Co.)
সারোনিক টেকনোলজিস, ইনক (Saronic Technologies, Inc.)
রেথিয়ন কানাডা (Raytheon Canada)
রেথিয়ন অস্ট্রেলিয়া (Raytheon Australia)
অ্যারকম ইনক (Aerkomm Inc.)
ওশেনিয়ারিং ইন্টারন্যাশনাল, ইনক (Oceaneering International, Inc.)

নিষেধাজ্ঞার শর্তাবলী:

চীনের অভ্যন্তরে এই কোম্পানি ও সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং অন্যান্য সম্পদ জব্দ করা হবে।
চীনের সমস্ত সংস্থা ও ব্যক্তিদের জন্য তাদের সঙ্গে লেনদেন, সহযোগিতা এবং অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করা হবে।
এই নিষেধাজ্ঞা ২০২৪ সালের ২৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের ৭ সামরিক কোম্পানি ও কর্মকর্তার ওপর চীনের নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৫:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪